তানোরে পৌর এলাকার সদর তানোর থানার উত্তর পার্শ্বের কোন থেকে হেন্দুপাড়া যাওয়ার রাস্তাটির দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারনে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে পৌর সভার ৪ নং ওয়ার্ডের হেন্দু পাড়ায় জনসাধারনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তানোর পৌর কর্তৃপক্ষ ও পৌরবাসীর সাথে কথা বলে জানা গেছে, তানোর পৌর সভার ৪নং ওয়ার্ডের আওতায় তানোর থানার উত্তর পার্শ্বে তানোর হেন্দুপাড়া গ্রামে যাতায়াতের রাস্তার পার্শ্বে দিয়ে দীর্ঘদিন আগে ড্রেন নির্মান করা হয়।
কিন্তু দীর্ঘদিন ড্রেনটি সংস্কারসহ পরিস্কার না করায় ময়লা ও আবড়জনা পড়ে ড্রেন প্রায় বন্ধ হয়ে পড়ায় ওই ড্রেন দিয়ে পানি বের হচ্ছে না। ফলে অল্প বৃষ্টি হলেই রাস্তাটিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে রাস্তাটি পানিতে ঢুবে যাচ্ছে। ফলে গ্রামবাসীকে ও পথচারীদেরকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
এব্যাপারে তানোর হেন্দুপাড়া মন্দির কমিটির সভাপতি ওই রাস্তার পার্শ্বের বাসিন্দা সাগর কুমার অধিকারী বলেন, তানোর উপজেলার সদর হেন্দু পাড়ার হাজারেরও বেশী মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে হাজারো ভক্তকে তানোর কেন্দ্রীয় মন্দিরে চলাচল করতে হয়। কিন্তু বৃষ্টি হলে চলাচলে ব্যাপক দূর্ভোগ পোহাতে হয়।
তিনি বলেন, অল্প বৃষ্টি হলেই এই রাস্তাটি পানিতে ঢুবে থাকে। তিনি জরুরী বিত্তিতে এই রাস্তার পার্শ্বের ড্রেনটি সংস্কার ও পরিস্কারের জন্য পৌর কর্তৃপক্ষের সু-দৃষ্টি কমনা করেছেন।
এনিয়ে তানোর পৌর সভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান সত্যতা স্বীকার করে বলেন, এই রাস্তাটি অতিগুরুত্বপূর্ন রাস্তা, জরুরী বিত্তিতে ড্রেনটি পরিস্বার ও সংষ্কার করার জন্য মেয়র মহদয়কে বলা হয়েছে।
এব্যাপারে তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, বিষয়টি অবহিত হয়েছি, ওই রাস্তার ড্রেনটি দ্রুত সংস্কার ও পরিস্কারের ব্যবস্থা করা হচ্ছে।