রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজশাহী- চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের উপর বিজিবি বহনকারী গাড়ী ও অপর একটি ট্রাকের সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটেলিয়ান বিজিবির সদস্য ন্যন্স নায়েক জুবায়ের (৩০) ও ঘটনা স্থলে ও ল্যান্স নায়েক মোঃ সাইদ (৩২) রামেক হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়েছেন। আহত হয়েছে আরো প্রায় ১০ জনের মত। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার সকাল ৮ টার দিকে গোদাগাড়ী সরকারি কলেজের ব্রিজের বাঁকে এই দূর্ঘনা ঘটে।
গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, সকাল ৮ টার দিকে চাঁপাই নবাবগঞ্জ হতে ৫৩ বিজিবি ও ৫৯ বিজিবি ২১ জন সদস্য তাদের নিজস্ব বহনকারী ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিলো এবং রাজশাহীর দিক হতে আসা কাপড়বাহী ট্রাকের সাথে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে বিজিবির ল্যান্স নায়েক জুবায়ের ঘটনা স্থলে এবং অপর ল্যান্স নায়েক সাইদ রামেক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এই ঘটনায় বিজিবির মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। অপর ট্রাকের ড্রাইভার ও হেলপার ঘটনার পরই পালিয়ে গেছে তাদের ধরতে অভিযান অব্যহত আছে।
ওসি আরো জানান সবকিছু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
এই ঘটনায় বিজিবির উদ্ধর্তন কর্মকর্তা ও সেনাবাহীর টহল দল ঘটনা স্থল পরিদর্শন করেছেন।