যশোর শহরের ঘোপ নওয়াপাড়া এলাকায় যুবলীগকর্মী লিটন হত্যা মামলার আসামি যুবলীগ নেতা এস এম ইউসুফ সাঈদকে (৪৮) যশোর সিআইডি পুলিশ আটক করেছে। আটক ইউসুফ সাঈদ শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার এস এম আজাদের পুত্র।
যশোর সিআইডি পুলিশের ইন্সপেক্টর হারুন উর রশিদ জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের সাবেক এমপি আলী রেজা রাজুর বাড়ির সামনে থেকে ইউসুফ সাইদকে আটক করা হয়। ২০১৮ সালের ২২ জুন শহরের ঘোপ নওয়াপাড়ার আরাফাত মুন্নাফ লিটনকে কুপিয়ে হত্যা করে। হত্যা মামলায় ১৫ জনকে আসামি করা হয়। আসামীদের মধ্যে এর আগে সুজন রেজোয়ানসহ তিনজনকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে রেজোয়ান স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। আদালতের জবানবন্দিতে আসামি হয় ইউসুফ সাঈদ। সেইসুত্রে তাকে আটক করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর হারুন উর রশিদ।