কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা ভাইরাস সংকটময় মূহুর্তে ব্র্যাকের উদ্যোগে হত দরিদ্র জন গোষ্টির মাঝে ত্রাণ সহায়তা মূলক অবহিতকণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১জুন) সকালে ব্র্যাক হল রুম কার্যালয়ে অবহিতকরণ সভার আয়োজন করে ব্র্যাক হোসেনপুর।
হোসেনপুর ব্র্যাক অফিসের এরিয়া ব্যবস্থাপক মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কমার সরকার, ব্র্যাকের এরিয়া ব্যবস্থাপক (প্রগতি) সাইফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক (দাবি) প্রদীপ কুমার পোদ্দার, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) শহিদুজ্জামান, পিও প্রগতি সঞ্চয় কুমার দাস প্রমুখ। করোনা কালীন সময়ে দরিদ্র পরিবার, ব্র্যাকের গ্রাম কমিটির সদস্য ও শিশু শিক্ষার্থীসহ প্রায় তিন হাজার লোকদেরকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়েছে।