করোনা পরবর্তী প্রথম মাঠে গড়িয়েছিলো জার্মানের বুন্দেসলিগা। যেখানে ফাইনালে খুব কাছে পৌঁছে আছে বায়ার্নরা। আর একের পর এক ম্যাচ জিতে এরইমধ্যে জার্মান কাপের ফাইনালে উঠে গেছে বায়ার্ন মিউনিখ। ফাইনালেও ট্রফি জয় করে চ্যাম্পিয়নের তকমাটা ধরে রাখতে চায় বায়ার্ন। বুধবার রাতে জার্মান কাপের টানা তৃতীয় ফাইনাল নিশ্চিত করেছে বায়ার্ন। আর এই সাফল্যময় যাত্রায় গড়েছে তারা গোলের রেকর্ড। ঘরের মাঠে বুধবার বুন্দেসলিগার সেমিফাইনালে এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বায়ার্ন। ১২৯ গোল করে নির্দিষ্ট কোনও মৌসুমে সর্বোচ্চ গোলে নিজেদের রেকর্ডেই ভাগ বসিয়েছে বায়ার্ন। ১৯৭২-৭৩ মৌসুমে গোলের বৃষ্টি ঝরিয়ে প্রতিপক্ষের জালে ১২৯বার বল জড়িয়েছিল জার্মান চ্যাম্পিয়নরা। চলতি মৌসুমের ১২৯ গোলের ৯০টিই এসেছে বুন্দেসলিগা থেকে, সেটাও মাত্র ৩০ ম্যাচে। যেখানে লেভানদভস্কি একাই করেছেন ৩০ গোল। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জার্মান কাপের সেমিফাইনালেও গোল পেয়েছেন পোলিশ স্ট্রাইকার। ৭৪ মিনিটে তার দেওয়া গোলেই ফাইনালে ওঠার আনন্দে মাতে বায়ার্ন। এর আগে ১৪তম মিনিটে স্বাগতিকরা এগিয়ে গিয়েছিল ইভান পেরিশিচের লক্ষ্যভেদে। কিন্তু ৬৯ মিনিটে ড্যানি ডা কোস্টা জাল খুঁজে পেলে সমতায় ফেরে ফ্রাঙ্কফুর্ট। জমে যাওয়া ম্যাচে বায়ার্নের জয় নিশ্চিত করেন লেভানদভস্কি। ৪ জুলাইয়ের ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন।