ভৈরবে করোনা ভাইরাসের সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে যারা মাস্ক মামাজিক দুরত্ত ও স্বাস্থ্যবিধি না মানায় ২২ জনকে ভ্র্যাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে মুখে মাক্স না লাগিয়ে গলায় ঝুলিয়ে রেখেছেন এমন ২২ জনকে ভ্র্যাম্যমান আদালতে জরিমানা করা হয়। জন প্রতি ২ শ টাকা করে ২২ জনের কাছ থেকে মোট ৫ হাজার ২শত টাকা জরিমানা আদায় করেন এবং মাস্ক ব্যাবহারে বাধ্য করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। এছাড়াও খেটে খাওয়া অনেক নি¤œ আয়ের মানুষ কে পরবর্তী সময়ে মাস্ক ব্যবহার করার জন্য সতর্ক করা হয়। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভৈরব বাজারের এ অভিযান চালানো হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্যট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা ,বলেন ভৈরবে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আক্রান্তের হার কমিয়ে আনতে ভৈরব শহর ও পাড়ায় মহল্লায় গত ৫ ই জুন থেকে আগামী ২০ জুন পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়। এ সময় শুধু নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে। অনেকেই এ নিয়ম অমান্য করে দোকান পাট খোলা রাখছে। তাই উপজেলা প্রসাশন এখন থেকে প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।