দিনাজপুরের হাকিমপুরে নমুনা দেওয়ার ৯ দিন পর করোনা উপসর্গ নিয়ে সাহেব আলী (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকার নারায়নগঞ্জে চাকুরী করতেন।
গতকাল বুধবার সকালে হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের জাংগই গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় সাহেব আলী মারা যান। বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, সাহেব আলী ঢাকার নারায়নগঞ্জে চাকুরী করতেন। সেখান থেকে গত ১০দিন আগে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে বাসায় আসেন। তাদের সকলকে বাড়ীতে হোম আইসোলেশনে থাকতে বলা হয়। এরপর ৯ দিন আগে তার বাড়ীর নয় সদস্যেরই করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। কিন্তু গতকাল বুধবার নমুনার ফলাফলে তারসহ বাড়ীর আটজনের নেগেটিভ আসে এবং তার(মৃতের) ছেলে মিলনের (৩০) পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, সাহেব আলীর জানাযা-দাফনসহ যাবতীয় কাজ সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের পরামর্শক্রমে স্বাস্থ্য বিধি মেনে দিনাজপুরের বিশেষ টিম সম্পন্ন করেন।