করোনা ভাইরাস নিয়ন্ত্রনে রাজশাহীর বাগমারায় ্উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনা মুলক র্যালী, জনসাধারনের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও মাস্ক ব্যবহার না করায় উপজেলা প্রশাসনকে সহযোগীতা করা ভ্রাম্যমান আদালতের পক্ষ থেকে অর্ধশত ব্যক্তিকে অর্থদ্বন্দ্ব করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে এগারোটা থেকে শুরু করে ঘন্টা ব্যাপী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন মোড়ে, দোকানে, নিউ মার্কেটসহ বিভিন্ন স্থানে র্যালীসহ মাস্ক বিতরন করা হয়। মার্স্ক বিতরনের সময় সাধারন জনগণ ও রাস্তার দুই ধারে দোকানদার সহ ভ্যানচালক,স্কুল গামী ছাত্র ছাত্রীদের মাঝে মার্স্ক গুলো বিতরণ করা হয়। মার্স্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা নির্বাহী অফির্সার শরিফ আহম্ম্দে, সহকারী কমিশনার (ভুমি) মাহামুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, বর্তমানে দেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারন করেছে। জনগনকে সচেতন করতে প্রচার প্রচারোনা, মাস্ক বিতরন ও ভ্রাম্যমান আদালত একই সঙ্গে পরিচালনা করা হচ্ছে। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সকলকে সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানানো হচ্ছে। এছাড়াও বাজারের বিভিণœ স্থানে সেনা সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।