জেলার আগৈলঝাড়া উপজেলা সদরের বাজার রোডের এক বাসিন্দার স্ত্রী ও একটি সরকারী অফিসে কর্মরত কিশোরী গৃহবধুকে (১৬) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষককে বুধবার সকালে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতকে ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষক মুন্না মোল্লাকে (২২) তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মুন্না পশ্চিম সুজনকাঠী গ্রামের আবুল কালাম মোল্লার পুত্র।
মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহারের বরাত দিয়ে আরও জানান, প্রতিবেশী ওই গৃহধুকে মুন্না তার তিন বন্ধু ও এক নারীর সহযোগিতার জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদি হয়ে ধর্ষক মুন্না ও তার চার সহযোগির বিরুদ্ধে থানায় গত রোববার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।