বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের পোর্ল্টি মুরগীর ফার্মের দুর্গন্ধের ঘটনায় নিয়ে মঙ্গলবার রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ৮ জন আহত হয়েছে। গুরতর আহত ৩ জনকে বরিশাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। থানায় লিখিত অভিযোগ, মামলার প্রস্তুতি চলছে। পোর্ল্টি ফার্ম বন্ধের দাবীতে বুধবার সকালে এলাকাবাসীর মানববন্ধন।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের মনোরঞ্জন হালদারের ছেলে বিজন হালদার দীর্ঘদিন ধরে নিজবাড়ীতে পোর্ল্টি মুরগী ফার্ম দিয়ে মুরগী পালনের মাধ্যমে ব্যবসা করে আসছেন। পোর্ল্টি মুরগী বর্জের দুগন্ধে প্রতিবেসি ও এলাকাবাসী স্বাস্থ্যঝুঁকিতে থাকায় দীর্ঘ প্রতিবাদ করে আসছিল পাশ্ববর্তী বাসিন্দারা। গত মঙ্গলবার বিকেলে ওই পোল্টি মুরগী ফার্মের বর্জ পাশের শীল বাড়ির জমি ও ডোবায় ফেলার সময় জমির মালিক জিতেন শীল প্রতিবাদ করে। একপর্যায়ে পোল্টি মুরগী ফার্মের মালিক বিজন হালদারের সাথে জিতেন শীলের বাকবিতন্ডা হয়। এ সময় উভয়পক্ষের লোকজন জড়ো হলে দু’গ্রুপের মাঝে সংঘর্ষবাধেঁ। সংঘর্ষে উভয় পক্ষের জিতেন শীল, সুব্রত শীল, জতিন শীল, সচিন শীল, আলো রাণী শীল, বিপুল হালদারসহ ৮ জন আহত হয়। গুরতর আহত তিন জনকে বরিশাল শেবাচিম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আনন্দ শীল বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার প্রস্তুতি চলছে।
বুধবার সকালে এলাকাবাসী আগৈলজাড়া-বাশাইল-বাহাদুরপুর সড়কের গোয়াইল নামক স্থানে মুরগী ফার্ম বন্ধের দাবীতে মানববন্ধ করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত বিজন হালদার জানান, আমি জিতেন শীল-এর জমিতে মুরগী ফার্মের বর্জ ফেলেনি। আমি তাদের মারধরও করিনি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন জানান, লিখিত অভিযোগপেলে তদন্তসাপেক্ষে আইন-আনূক স্ব্যবস্থা নেওয়া হবে।#