তানোরে কৃষকের ৬ বিঘা জমির খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ প্রতিবেশী। এ ঘটনায় তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু থানায় অভিযোগ করেও কোন বিচার পাচ্ছেন না অসহায় প্রান্তিক কৃষক পরিবার।
অপর দিকে থানায় অভিযোগ করায় এবং পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় অভিযুক্তরা ওই কৃষক পরিবারকে অব্যাহ ভাবে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। হুমকির মুখে অসহায় ওই কৃষক পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এনিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার আমশো গ্রামের মৃত আজমত মন্ডলের পুত্র মোজাহার মন্ডলের বাড়ির পার্শে ৬ বিঘা জমির একটি খড়ের পালা ছিল। গত (২৪ই মে) চাঁদ রাতে পূর্ব শক্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী আজাহার মন্ডলের পুত্র সাফিউল মন্ডল (২৮) খড়ের পালায় আগুন লাগিয়ে দেন। এ সময় একই গ্রামের প্রতিবেশী বেলাল উদ্দিন সাফিউলকে হাতে নাতে ধরে আটকে রাখেন।
খবর পেয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে খড়ের পালার পুরো খড় পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামের মাতাব্বররা উভয়ের সম্মতিক্রমে সাফিউলের ২বিঘা জমির খড়ের পালার খড় মোজাহার মন্ডলকে দিয়ে বিষয়টি আপস করে দেন। গত ৩ই জুন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সাফিউল তার লোকজন নিয়ে মোজাহার মন্ডলকে মাতাব্বরদের দেয়া খড়ের পালা থেকে খড় নিয়ে যাওয়ার চেষ্টা করেণ।
এসময় মোজাহার মন্ডল বাধা দেয়ার চেষ্টা করেণ। এ সময় আজাহার মন্ডল তার পুত্র সাফিউল ও শান্তসহ তার লোকজনসহ লাঠি, সোটা, লোহার রড়, ধারালো অস্ত্র নিয়ে নিয়ে মোজাহারের উপর হামলা চালিয়ে মারপিট করতে থাকেন। এ সময় মোজাহার মন্ডলকে বাচানোর জন্য এগিয়ে আসলে মোজাহার মন্ডলের স্ত্রী ও ২ মেয়েকে লাঠি দিয়ে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলা, ফুলা, কালশিরা ও রক্তক্ত জখম করেণ। পরে গ্রামবাসী এসে মোজাহার মন্ডলসহ তার স্ত্রী ও ২ কন্যাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে চিকিৎসা করাণ।
এঘটনায় আমশো গ্রামের মৃত আজমত মন্ডলের পুত্র মোজাহার মন্ডল বাদি হয়ে গত (৩ই জুন) একই গ্রামের প্রতিবেশী আজাহার মন্ডল (৪৫) তার পুত্র শাফিউল মন্ডল (২৪) ও ভাই শান্ত (২৩)সহ ৫জনকে আসামি করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেণ। কিন্তু থানায় অভিযোগ করেও পুলিশ কোন ব্যাবস্থা না নেয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই কৃষক পরিবার।
এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য তানোর থানার এসআই আবদুল হামিদুল হককে দায়িত্ব দেয়া হয়েছে। এনিয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই আবদুল হামিদুল হক হামিদ বলেন, উভয় পক্ষের মধ্যে বিষয়টি আপোষের চেষ্টা করা হচ্ছে। আপস না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।