কিশোরগঞ্জের নিকলী উপজেলার পূর্ব দামপাড়া গ্রামে গত সোমবার সন্ধ্যায় বাড়ীর সীমানা নিয়ে এলাকার শালিশানরা শালিশ বৈঠকে বসিলে সেলিম মিয়ার নির্দেশে বজলু, আজিমুদ্দিন, দুলাল মিয়া, আলমঙ্গীর, হাদিবুল সহ অজ্ঞাত ৪-৫ জন দেশীয় অস্রসজ্জীত হয়ে আবদুল জব্বারের বাড়ীতে হামলা চালালে অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতরা হলেন, মিঠু মিয়া ( ৩০), হান্নান মিয়া (৩৫), সবুজ মিয়া (৪০), মালেকা বানু (৬০), আবদুল জব্বার (৭০), মুন্নী আক্তার (২০) ও অন্য ১ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে মিঠু মিয়াকে গুরুতর আহত অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও হান্নান, সবুজ মালেকা বানু, আবদুল জব্বার, মুন্নী আক্তার কে নিকলী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, সেলিম মিয়ার বংশধররা গত কয়েক বছর ধরে আবদুল জব্বারের বাড়ীর সীমানা নিয়ে কয়েক দফা শালিশ বৈঠক হলেও তারা শালিশানদের বৃদ্বাঙ্গল দেখিয়ে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। আবদুল জব্বার দাবি করেন, সেলিম মিয়ার বংশধররা তাদেরকে এখনও পর্যন্ত হত্যার হুমকী দিয়ে আসছে। রিপোর্ট লেখা পর্যন্ত নিকলী থানায় মামলা প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানাগেছে।