ভৈরবে ৮ বছরের শিশু শিক্ষার্থী কে যৌন হয়রানী করায় অভিযুক্ত দূর্জয় ( ১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দূর্জয় শহরের জগন্নাথপুর লক্ষীপুর গ্রামের হেলিম সরকারের পুত্র বলে জানা গেছে। আজ দুপুরে অভিযুক্ত কে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। এদিকে যৌন হয়রানীর শিকার ভিকটিম শিশুকে ( হাসনা ছদ্ম নাম) আদালতে ২২ ধারায় জবানবন্ধী রেকর্ডের জন্য জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানাযায়, শিশুটির মা গত ৩ মাস আগে শিশুটিকে নিয়ে কাজের উদ্ধ্যেশ্যে হবিগঞ্জের লাখাই উপজেলার কামালপুর থেকে ভৈরবে এসে জগন্নাথপুরের লক্ষীপুরে একটি কয়েল ফ্যক্টরীতে শ্রমিকের কাজ নেয়। শিশুটির বাবা ২য় বিয়ে করায় শিশুটিকে নিয়ে সে এখানে একটি ভাড়া বাড়িতে থাকতো। শিশুটি তার দেশের বাড়ি লাখাইয়ে কামালপুর গ্রামে অবস্থিত গোসাইপুর সঃকাঃ প্রাঃ বিদ্যালয়ে ২য় শ্রেণীতে অধ্যায়ররত। কিন্তু করোনাভাইরাসের কারণে বিদ্যালয় বন্ধ থাকায় সে তার মার সাথে ভৈরবে চলে আসে। কিন্তু গত ৬ জুন জগন্নাথপুরের লক্ষীপুরে শিশুটির মা রোকসানা আক্তার পার্শ্ববর্তী একটি কয়েল ফ্যাক্টরীতে শ্রমিকের কাজে যোগ দেয়। এ সময় ভিকটিম ফ্যাক্টরীর পাশে একটি বালির মাঠে খেলা করছিল। এ সুযোগে অভিযুক্ত দূর্জয় শিশুটিকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাসায় নিয়ে শরীরের বিভিন্ন অংশে ( গোপনাঙ্গসহ) যৌন হয়রানী করে ভয় দেখিয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য বলে। পরে শিশুটি ব্যথা অনুভব করলে রাতে তার মাকে ঘটনাটি খোলে বলে। পরে শিশুটির মা ছেলের মা কে ঘটনাটি জানালে পুত্রের পক্ষ নিয়ে শিশুটির মা কে এলাকা ছাড়া করবে বলে গালমন্দ করে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। পরে সোমবার রাতে শিশুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে পরে রাতেই ভৈরব থানায় গিয়ে শিশুটির মা রোকসানা আক্তার বাদী হয়ে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ( সংশোধনী ২০০৩ ) ধারায় দূর্জয়কে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ দূর্জয়কে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মোঃ শাহিন জানান, শিশুটির স্পর্শকাতর বিভিন্ন অংশে যৌনহয়রানীর ঘটনায় শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গতকাল রাতে মামলা দায়ের করেছে। আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি এবং শিশুটিকে ২২ ধারায় জবানবন্ধী রেকর্ডের জন্য কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠিয়েছি।