করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভৈরবে ফের লকডাউনের ৫ম দিন চলছে। শুক্রবার থেকে আগামী ২০ জুন পর্যন্ত ভৈরবকে লকডাউন ( অবরুদ্ধ ) ঘোষণা করে স্থানীয় উপজেলা প্রশাসন। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দিনে দিনে ভৈরবে করোনা সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় ঝুকিঁপূর্ণ হয়ে উঠেছে এ অঞ্চল। তাই সংক্রমণের হার ও মৃত্যু ঝুকিঁর হার কমাতে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ একটি জরুরী সভা আহবান করে এ সিদ্ধান্ত নেয়।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সতর্কতার জন্য ভৈরবের পৌর নিউ মার্কেট,কাপড় পট্টি, ছবিঘর ও জাহানারা শপিংকমপ্লেক্স, কাচারি রোড,হাজী আসমত টাউয়ার, সালাম প্লাজা,পৌর মার্কেট,মিতালী মার্কেটসহ অন্তত ৩ হাজার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ওষুধ ফার্মেসি খোলা থাকবে ২৪ ঘন্টা এবং নিত্যপণ্য, কাঁচামালের বাজার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকবে।
ফের লকডাউনের মঙ্গলবার ২৪ ঘন্টায় ভৈরব বাজারে প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সিদ্ধান্ত অমান্য করে অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্টান খোলা রাখার দায়ে ৯টি প্রতিষ্টান মালিককে ১লক্ষ ১৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভৈরব বাজারের চকবাজার ,টিনপট্রি,রাণীরবাজার,হলুদপট্রি,সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে ব্যবসায়ী হারুন মিযা,মো:মাসুদ মিয়া ,মো:সুজন মাহমুদ,মো:মোশাররফ,হাজি মিলন ও আশরাফ সহ প্রত্যেককে ১৫হাজার টাকা করে মোট ৯০হাজার। ব্যবসায়ী তুষারর মিয়াকে ২হাজার,নজরুল ইসলামকে১০হাজার ,আনোয়ার হোসেনকে ১২ হাজার ওএক সিএনজি চালককে ১হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যট লুবনা ফারজানা জানান,করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের হার বেড়ে যাওয়ায় শুক্রবার থেকে আগামী ২০ জুন পর্যন্ত লক ডাউন ঘোষণা করা হয়েছে। কেউ লক ডাউন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।