আজ বৃটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা বিরসা মুন্ডার ১২০তম আত্মত্যাগের দিন।
স্বাস্থ্য বিধি মেনে শারিরীক দুরত্ব বজায় রেখে রাজশাহীর গোদাগাড়ীতে বৃটিশ বিরোধী আন্দোলনের মহান নেতা বিরসা মুন্ডার আত্মত্যাগ দিবস পালন করা হয়েছ।
মঙ্গলবার (৯জনু ২০২০) সকালে দিবসটিকে স্মরণ করে সিসিবিভিও এবং রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের যৌথ উদ্যোগে ৩৫টি রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের সমন্বয় কমিটির সভাপতি জনাব প্রসেন এক্কাণ্ডএর সভাপতিত্বে রাজশাহী গোদাগাড়ীর রাজাবাড়িহাট উচ্চবিদ্যালয় শহীদ মিনারে র্যালি শেষে পুস্প স্তবক অর্পণ এবং রাজাবাড়িহাট উচ্চবিদ্যালয় শহীদ মিনারে আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালিটি সিসিবিভিও রাজাবাড়িহাট শাখা অফিস থেকে শুরু হয়ে রাজাবাড়িহাট উচ্চবিদ্যালয় শহীদ মিনারে এসে শেষ হয়। র্যালি ও আলোচনা সভায় ৩৫টি ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ১২০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গড় ডাইং রক্ষাগোলার মোড়ল জগেন সরেন, সিসিবিভিও এর হিসাবরক্ষক এএইচএম তারিক।
এছাড়াও উপস্থিত ছিলেন সিসিবিভিওর মনিটরিং কর্মকর্তা শাহাবুদ্দিন সিহাব, রিপোটিং ও ডকোমেন্টেশন কর্মকর্তা প্রদীপ মার্ডী, নারী উন্নয়ন কর্মকর্তা চন্দনা সরকার, শিক্ষা উন্নয়ন কর্মকর্তা মো: ইমরুল সাদাত, ভূমি উন্নয়ন কর্মকর্তা নিরঞ্জন কুজুরসহ সমাজ সংগঠকগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণ সমন্বয়কারী মো: নিরাবুল ইসলাম নিরব।