দিনাজপুরের ঘোড়াঘাটে অগ্রনী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক(ডিজিএম)শেখ আকরাম উদ্দিন (৫৬) কোভিট-১৯ করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছেন। তিনি বগুড়া জেলা অগ্রনী ব্যাংকের জোনাল অফিসের ডিজিএম পদে কর্মরত আছেন। তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পরীক্ষায় কোভিট-১৯ পজেটিভ পাওওয়া যায়। শেখ আকরাম উদ্দিন ঘোড়াঘাট উপজেলার আফসারাবাদ করোনী কশিগাড়ী গ্রামের শেখ হাবিব উদ্দিনের পুত্র ও রানীগঞ্জ স্কুরের সহকারী শিক্ষক হাসনাত পারভিন ঝর্নার স্বামী।