তানোরে মুন্ডুমালার সেই মানবতার ঘরের উদ্যোগে বাংলাদেশ আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম (এমপি’র) রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত (৭ জুন) রোববার বিকেলে মুন্ডুমালা পৌর আ’লীগ সাংগঠণিক সম্পাদক বিশিষ্ট সমাঝ সেবক মানবতার ঘরের স্বতাধীকারী সাইদুর রহমানের ব্যাক্তি উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌরসভার ২নং প্যানেল মেয়র হাবিবুর রহমান, মুন্ডুমালা পৌরসভার ১নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুল জাব্বার, সাধারন সম্পাদক আব্দুস সালাম, নজরুল ইসলাম প্রমুখ। এসময় মুন্ডুমালা পৌর আ’লীগ, যুবলীগ ছাত্রলীগসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন ম্ন্ডুুমালা পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম।