বাংলাদেশ আ’লীগের সভাপতি মন্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম (এমপি’র) রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ই জুন) সোমবার দুপুরে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। এসময় উপস্থিত ছিলেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।