তানোরে ৬ মাসের সাজা প্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সোহাগ আলী (২২) তিনি তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের সাহাতুল্লাহর পুত্র। গত (৭ ই জুন) রোববার রাতে গোপান সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই লুৎফর রহমান ও এএসআই ইউনুস আলী সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, আজ (৮ ই জুন) সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের পাঠানো হয়েছে।