নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের একান্ত সচিব গৌরনদী উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক হাফিজুর রহমান মান্নার বড় বোন শামছুন নাহার (৬৫) কিডনি রোগে আক্রান্ত হয়ে রোববার রাতে ঢাকার কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির...রাজিউন)। তিনি ১ পুত্র, ৩ কন্যা রেখে গেছেন। সোমবার সকালে মরহুমার জানাজা শেষে ঢাকার আগারগাঁও গোরস্থানে দাফন করা হয়েছে।