জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া নুর আলমের (৭৫) লাশ সোমবার সকালে দাফন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
স্থানীয় বারপাইকা আল মদিনা যুব ফাউন্ডেনের সভাপতি নাসির উদ্দিন শাহ’র নেতৃত্বে সাত সদস্যর একটি দল মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন করেছেন। নুর আলম করোনায় আক্রান্ত হয়ে রোববার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এনিয়ে ওই সংগঠন করোনা আক্রান্ত চারজনের দাফন করেছেন।