রাজশাহীর তানোরে (প্রাণী চিকিৎসক) হাতুড়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর লাশ ময়না তদন্ত ছাড়াই গোপণে গড়িঘড়ি করে দাফন করা হয়েছে। অপর দিকে মোটা অংকের আর্থিক সুবিধা নিয়ে নারীর ঘরে অন্যকে তুলে দেয়া হয়েছে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের পাশাপাশি চাপা ক্ষোভের সৃস্টি হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউপির কৃষ্ণপুর গ্রামের মৃত কার্তিক কর্মকারের কন্যা (নবমুসলিম) খাদিজা ওরুফে আদরী (২৭) গত মঙ্গলবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।
খবর পেয়ে কৃষ্ণপুর গ্রামের (ভেটেনারী চিকিৎসক) হাতুড়ে চিকিৎসক মোবারক আলী ও পাঁচন্দর ইউপি’র চেয়ারম্যানের এপিএস হিসেবে পরিচিত হাবিবুর রহমান হাবু ওই নারীর বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসা হিসেবে ওই নারীর শরীরে স্যালাইন দিতে হবে বলে তিনি ওই নারীর শরীরে স্যালাইন ও ইনজেকশন পুশ করেন। এদিকে স্যালাইন ও ইনজেকশন পুশ করার পর পরই খাদিজা ছটপট করে আরো অসুস্থ হয়ে পড়ে। এসময় ওই নারীর অবস্থা বেগতিক দেখে মোবারক ও হাবিবুর তড়িঘড়ি রোগীকে কৃষ্ণপুর বাজারের পল্লী চিকিৎসক রেজাউল ইসলামের কাছে নিয়ে যায়। পল্লী চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে তাকে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু হাবিবুর ও মোবারক খাদিজাকে সেখানেই ফেলে রেখে চিকিৎসার কথা বলে খাদিজার ঘর থেকে প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়েন। অনেকক্ষন অপেক্ষার পরও মোবারক ও হাবিবুর ফিরে না আসায় স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় খাদিজাকে তানোর উপজেলা কমপ্লেক্্ের ভর্তি করেন। ভর্তির কিছুক্ষণ পরেই খাদিজার মৃত্যু হয়। খাদিজার মৃত্যুর খবর পেয়ে হাবিবুর ও মোবারক তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের গিয়ে পাঁচন্দর ইউপি চেয়ারম্যানের কথা বলে লাশ গ্রহণ করেন এবং ময়না তদন্ত না করেই এবং খাদিজার স্বজন বা প্রতিবেশীদের দেখতে না দিয়ে তড়িঘড়ি লাশ দাফনের ব্যবস্থা করেন। অপর দিকে খাদিজার লাশ দাফনের আগেই তার বাড়ি ঘরে অন্য একজনকে তুলে দেন।
প্রতিবেশী রফিকুল ইসলাম বলেন, ঘটনা জানাজানির পর থেকে মোবারক ও হাবিবুর আতœগোপনে রয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কৃষ্ণপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, খাদিজার লাশ দাফনের আগেই চেয়ারম্যানের এপিএস (ঘনিষ্ঠ সহচর) হিসেবে পরিচিত হাবিবুর রহমান হাবু খাদিজার বাড়ীতে অন্য একজনকে তুলে দিয়েছেন। খাদিজার মৃত্যুর জন্য হাতুড়ে চিকিৎসক মোবারক আলী ও হাবিবুর রহমান হাবুকে দায়ি করেন।
এবিষয়ে পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সব অভিযোগ অস্বীকার করে বলেন, খাদিজার সাভাবিক মৃত্যু হওয়ায় ও কোন অভিযোগ না থাকায় তার লাশ দাফন করা হয়েছে। তবে, যদি কেউ অভিযোগ করেন তাহলে থানা পুলিশকে অভিযোগ দিয়ে কবর থেকে লাশ উত্তলন করে ময়না তদন্ত করা হবে বলেও তিনি জানান।
এব্যপারে তানোর থানার অফিসার ইন্চার্জ (ওসি) রাকিবুল হাসান রাকিব বলেন, এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি, তিনি বলেন যদি এরকম হয়ে থাকে বা কেউ অভিযোগ করেন তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।