রাজশাহীর তানোর উপজেলাসহ বরেন্দ্র অঞ্চলে বোরো কাটা-মাড়াই প্রথম দফা শেষ হয়েছে। তবে রবিশস্য বা আলুর উঠানোর পরে রোপন করা বোরো ধান আবারোও দ্বিতীয় দফা কাটা মাড়াই চলছে পুরো দমে। তবে, এবার কৃষি শ্রমিক দিয়ে নয়, বেশি ভাগ জমিতে ধান কাটতে ব্যবহার বেড়েছে কম্বাইন হারভেষ্টর মেশিনের।
কম্বাইন হারভেষ্টরের মাধ্যমে ধান কাটা, মাড়াই ও বস্তাভর্তি হচ্ছে খুব সহজেই। কৃষি শ্রমিক ও সময় দুইটোই কম লাগায় বেশ সুফল পাচ্ছেন কৃষকেরা। অল্প সময়ে ঘরে ধান তুলতে ধান কাটা অটোমেটিক মেশিনের দিকেই ঝুঁকেছেন কৃষকেরা। তাই চলতি বোরো মৌসুম থেকে রাজশাহী অঞ্চলে কৃষকের কাছে এই মেশিন অল্প সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ফলে চাহিদাও বাড়ছে এই আধুনিক মেশিনের। চলতি বোরো মৌসুমে দেশে করোনা ভাইরাসের অঘোষিত লকডাউন চলছিল। তাই অল্প সময়ে যেন কৃষকেরা তাদের কষ্টের ফসল ঘরে তুলতে পারে সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি মন্ত্রলয় ৫০ভাগ ভুর্তিকির মাধ্যমে কৃষকেরা কাছে কম্বাইন হারভেষ্টর মেশিন বিতরণ করেন।
রাজশাহী জেলা কৃষিসম্প্রাসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় চলতি রোবো মৌসুমে ৫০ভাগ ভূর্তিকি দিয়ে কৃষকের কাছে ২৭ টি কম্বাইন হারভেষ্টর মেশিন বিতরণ করা হয়েছে। এর আগের বছর দেয়া হয়েছে ২৫টি। অপর দিকে শুধু ধান কাটা যাবে এমন মেশিন কৃষকদের মধ্যে দেয়া হয়েছে আরো ৩৭টি। সর্বমোট জেলায় এখন ধান কাটা মেশিনের সংখ্যা ৮৯ টি। চলতি মৌসুমে জেলার গোদাগাড়ী উপজেলায় সাতজন কৃষককে ১৪ লক্ষ টাকায় ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়েছে এবং তানোর উপজেলায় ২জন কৃষককে এই মেশিন দেয়া হয়েছে।
এর মধ্যে তানোর উপজেলার ধনজি পুর গ্রামের কুষক রতন মন্ডল পেয়েছেন সরকারের এই মেশিন। তিনি ১২লাখ টাকা মূল্যের কম্বাইন হারভেস্টার সরকারে পেয়েছেন দেয়া ৫০% ভর্তুকি সুবিধায় মাত্র ৬ লাখ টাকায়। কথা হয়, কৃষক রতনের সাথে। তিনি বলেন, সরকারের ভর্তুকি দেয়া কারণে অর্ধেক দামে মেশিন পেয়েছি। চলতি বোরো মৌসুম প্রায় ২০০ বিঘা জমির ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছি একেবারে অল্প সময়ে। বর্তমানে তানোর উপজেলা ধান কাটা-মাড়াই শেষ করেছেন। তিনি বলেন তানোর উপজেলায় আলুর জমিতে রোপককৃত বোরো ধান কাটা শুরু হবে অল্প সময়ের মধ্যে। তিনি বলেন কৃষকের কাছে এ মেশিনের বেশ জনপ্রিয়তা পাওয়ায় বাড়ছে চাহিদা ও কদর। তিনি বলেন এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ধান কাটা যাবে এক একর, এর জন্য ডিজেল খরচ হবে মাত্র ৮ লিটার। তাই অতি অল্প সময় ও কম খরচে কৃষক তার ধান ঘরে উঠাতে পারবে। যে কোন উপজেলার কৃষকেরা এ মেশিনের সুবিধা নিয়ে ধান কাটে নিতে পারবেন প্রয়োজনে বলেও জানান তিনি।
তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, এ মেশিনের আরো অনেক সুবিধা রয়েছে. মেশিনের ধান কাটা মাড়াই ও বস্তা ভর্তি হওয়াই ধানের রং ভাল থাকে। এছাড়া গম ও কাটা মাড়াই হবে একই ভাবে। কৃষিশ্রমিক নিয়ে কৃষকের দুশ্চিস্তা থাকবেনা। যেখানে কৃষি শ্রমিক দিয়ে এক বিঘা ধান কেটে ঘরে তুলতে খবর হয় ৩ হাজার টাকা। এই মেশিনের মাধ্যমে মাত্র এক হাজার ৫শ টাকা থেকে ২হাজার টাকায় প্রতিবিঢ়ার ধান কেটে খুব সহজেই ঘুরে তুলতে পারবেন । তিনি বলেন কৃষকদের মধ্যে এই মেশিনের চাহিদা বেড়েছে, আগামীতে সরকারী ভাবে এই মেশিন বিতরণ অব্যাহত থাকলে কৃষকরা উপকৃত হবে।