নীলফামারীর কিশোরগঞ্জে চাড়ালকাটা নদীর বালু অবৈধভাবে বহনের দায়ে দুই ট্রলি চালকের ২৮ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল কালাম আজাদ এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতরা হলেন, সৈয়দপুর উপজেলার চিকলী গুচ্ছ গ্রামের গফুরের ছেলে কুদ্দুস ও একই গ্রামের সাদেকুলের ছেলে শরিফুল। জানা যায়, বাহাগিলীঘাট ষ্টিলব্রিজ সংলগ্ন চাড়ালকাটা নদীর বালু বহন করার সময় ট্রলিসহ পুলিশ তাদেরকে আটক করেন। এসময় অবৈধভাবে বালু ব্যবসায়ী নামে খ্যাত বাহাগিলী সন্নাসীপাড়ার যুগলগীর ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন। পরে ভ্রাম্যমান আদালত বালু মহাল ও মাঠি ব্যবস্থাপনা আইনে দুই ট্রলি চালকের ১৪ দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কিশোরগঞ্জ থানার এসআই জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দন্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হচ্ছে।