ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণকারী আজিজুল ( ১৯) কে আজ রোববার সকালে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটআদালতে জবানবন্ধী গ্রহণের জন্য পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মোঃ শাহিন। তিনি আরো জানান গ্রেফতারকৃত আজিজুল পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। শনিবার বিকালে পুলিশ ধর্ষণকারীকে ধর্ষণের ২৪ঘন্টার মধ্যে আজিজুল ( ১৯) কে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভপুর গ্রামের শান্তিপাড়া এলাকায় লুডু খেলার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে পাচঁ বছরের এক শিশু মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠে। এ ঘটনার পর প্রাথমিকভাবে শিশুটির শরীরে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়াও উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ধর্ষণের ঘটনায় একদিন পর শুক্রবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে একই এলাকার শম্ভুপুর এলাকার কুদ্দাস মিয়ার পুত্র আজিজুলের বিরুদ্ধে ভৈরব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
অভিযুক্তের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।