তানোরে প্রতিবন্ধী এক ব্যাক্তিকে বলাৎকার করার ঘটনা ঘটেছে। গত (৬ই জুন) শনিবার রাতে ওই ব্যাক্তির স্ত্রী বাদি হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনী। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মামলার বিবরণ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউপি এলাকার জৈনক ব্যাক্তির বুদ্ধিপ্রতিবন্ধী পুত্র (৫৫) গত (৩ই জুন) বুধবার দুপুর ১টার দিকে মাদারীপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন প্রতিবন্ধী ওই ব্যাক্তি।
এসময় ধানুরা ঈদগাহ মাঠের সামনের রাস্তায় আগে থেকে দাঁড়িয়ে থাকা চকপ্রভুরাম গ্রামের মৃত আকবর আলীর পুত্র জাহাঙ্গীর সোনার (৪৫) ওই প্রতিবন্ধী ব্যাক্তিকে জোরপূর্বক ধরে নিয়ে ঈদগাহ মাঠের পশ্চিমের জঙ্গলে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন এবং বিষয়টি কাউকে জানালে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়।
ওই দিন রাতেই ওই প্রতিবন্ধী ব্যাক্তি ব্যাথা অনুভব করলে তার স্ত্রী ব্যাথার কারণ জানতে চাইলে বিষয়টি সে তার স্ত্রীকে জানায়। পরে গ্রামের লোকজনের মধ্যে বিষয়টি জানা জানি হলে আপোষের চেষ্টা করে ব্যার্থ হয়।
গত (৬ই জুন) শনিবার রাতে ওই ব্যাক্তির স্ত্রী বাদি হয়ে ১জনকে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই পুলিশ তার বাড়িতে হানা দিলেও তাকে গ্রেপ্তার করতে পারেনি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতেই আসামীর বাড়িতে হানা দিয়ে তল্লাশী চালানো হয়েছে। তিনি বলেন, ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও জানান ওসি।