রাজশাহী জেলা পরিষদের পক্ষ হতে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ১০ কেজি করে চাল পেয়েছে গোদাগাড়ী উপজেলাবাসী।
রোববার সকাল ১০ টায় গোদাগাড়ী পৌর সভায় পৌর এলাকার ৬৮ জন উপকার ভোগীর মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল উপহার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল ইসলাম সরকার প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, জেলা পরিষদের প্যালেন চেয়ারম্যান জেলা পরিষদ সদস্য ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীমতি কৃষ্ণা রানী প্রমুখ।
জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল আলম জানান, গোদাগাড়ী উপজেলায় মোট ৭৪৮ জন দুস্থদের মাঝে প্রধান মন্ত্রীর উপহার ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। দুটি পৌর সভা ও ৯টি ইউনিয়নে সমান ভাগ করে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের এলাকার লোকজনের মাঝে তা বিতরণ করে দিবেন বলে জানান।