বরিশালের আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা মো.সেকেন্দার আলী খান(৭২)অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে বসে শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল রোববার দুপুরে মুক্তিযোদ্ধার জানাজার নামাজ শেষে উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।