কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা করগাও ইউনিয়নের কেয়াহাটি গ্রামের গত শুক্রবার দুপুরে পুকুরের জায়গা গাছ নিয়ে আবদুল হাই গং ও আবদুল জব্বার গংদের মাঝে সংঘর্ষে মহিলা সহ অন্তত ১৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আবুল খায়ের (৫০), আবু নাছের (৫৩), আবদুল গনি (৫২), সাব্বির মিয়া (১৫), সুতলান মিয়া (১৮), কামরুল ইসলাম (১৫), জাকিয়া খাতুন (২৪), কালা মিয়া (২০), আকিরন খাতুন (২৪), আসা আক্তার (১২), সাইমা আক্তার (১৭), জিনুক আক্তার (১৭), ফারুক মিয়া (১৮), রুবেল মিয়া (২৮) মাসুক মিয়া (২৫), আবদুল হাই (৬৬), আবদুল হেকিম (৬৪), কমলা খাতুন (৪৫) ও জাকির হোসেন (১৭)। এদের মধ্যে ফারুক মিয়া, রুবেল মিয়া, আবদুল হাই কে নিকলী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ব্যাপারে আবদুল জব্বার বাদী হয়ে আবদুল হাই সহ কটিয়াদী থানায় একটি অভিযোগ দায়ের করেন। কটিয়াদী থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করেন।