কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াচাদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০১০ ব্যাচের শিক্ষার্থীরা রোববার সকাল হতে করোনা ভাইরাস প্রতিরোধে অসহায় ও কর্মহীন ৫০০ লোকজনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবার ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তৈল, ১ কেজি ডাল ও ১ পেকেট লবণ বিতরণ করেন। বিতরণকৃত এলাকাগুলো হলো নিকলী সদর, সাইটদার, মাইজহাটি, কালিকা হাটি, তালাপপাড়া, শাহাপাড়া, বানিয়াহাটি, কামারহাটি, পূর্বগ্রাম, মহরকুনা, কূর্শা জারইতলা, কারপাশা, দামপাড়া, শহরমূল ও সিংপুর। এ সময় উপস্থিত ছিলেন রুবেল মাহমুদ, তোফাজ্জল হোসেন, সাংবাদিক শাফায়েত নূরুল, সুজন মির্জা, বাপ্পী সাহা, অমীত সাহা ও রফিকুল ইসলাম প্রমুখ।