তানোরে ভ্যানের ভাড়া চাওয়ায় এক ভ্যান চালককে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ভ্যান চালক বেলাল উদ্দিন (৩৫) কে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। তিনি তানোর উপজেলা সরনজাই ইউপি’র কাছারি পাড়ার মৃত মানিক মন্ডলের পুত্র। এ ঘটনায় বেলাল উদ্দিন বাদি হয়ে সরনজাই গ্রামের শেখ কালার পুত্র শফিক (৪৫)সহ ৩জনকে আসামি করে তানোর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার কালীগঞ্জ-সরনজাই সড়কের কাসারদীঘি মোড়ের কাছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ২টি শিশু গাছ ঝড়ে উপড়ে পড়েছিলো।
গত শুক্রবার দুপুরে সরনজাই গ্রামের শফিকের পুত্র রাহীম (২২) একই গ্রামের জানিফের পুত্র আলিম উদ্দীন (৩৫) ওই গাছ ২টি কেটে ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। এ সময় ওই রাস্তা দিয়েই বেলাল উদ্দিন ভ্যান নিয়ে কালীগঞ্জ যাচ্ছিল। বেলালকে ভাড়া দেয়ার কথা বলে তার ভ্যানেও ওই গাছের একটি (গুল) অংশ তুলে নিয়ে যায়।
বেলাল ভাড়া চাইলে সরনজাই বাজারে গিয়ে তাকে ভাড়া দিবে বলে ডেকে নেয়। পরে বেলা ৩টার দিকে বেলাল সরনজাই বাজারে যাওয়া মাত্রই কিছু বুঝে উঠার আগেই শফিক বাঁশের লাঠি দিয়ে বেলালকে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছিলা, ফুলা ও কালশিরাসহ রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে বেলালের পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় বেলালকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেন।
এঘটনায় বেলাল উদ্দিন বাদি হয়ে ৩জনকে আসামি করে তানোর থানায় লিভিত অভিযোগ দায়ের করেন। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসাধীন বেলাল উদ্দিন বলেন, আমার ভ্যানে গাছের গুল নিয়ে গিয়ে শিরে বিক্রি করার পর আমি ভাড়া চাই, সরনজাই বাজারে গিয়ে ভাড়া দিবে বলে ডেকে নিয়ে আচমকা আমাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেছে।
এব্যাপারে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য তানোর থানার এসআই আজিজুলকে দায়িত্ব দেয়া হয়েছে।
এনিয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই আজিজুল হক বলেন, অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের গাছ রক্ষনাবেক্ষনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ বলেন, বিষয়টি জানা নাই, যদি তারা ওই গাছ কেটে থাকেন ব্যবস্থা গ্রহনের জন্য সহকারী প্রকৌশলীর সাথে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।