রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গুচ্ছগ্রামে টেকনাফ ফেতৎ এক জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা (টিএইচও) ডাক্তার. রোজিয়ারা খাতুন বলেন, ঈদের আগে তিনি তানোরে আসেন। গত ২ জুন তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) ল্যাবে পাঠানো হয়। শুক্রবার রাতে জানা যায় সে করোনা ভাইরাসে আক্রান্ত। তিনি বলেন তার বাড়ি লকডাউন করা হয়েছে। তানোরে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৩ জনে।