তানোরে চৌবাড়িয়া মালশিরা উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা মল্যে’র সম্পত্তির দখল নিয়ে সৃষ্টি হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ আটকে দিলো তানোর ও মান্দা থানা পুলিশ। আজ (৬ই জুন) শরিবার দুপুরে ঘটনাটি ঘটেছে তানোর উপজেলা ও মান্দা উপজেলার সিমান্তবর্তী চৌবাড়িয়া হাটে। এনিয়ে স্কুল কর্তৃপক্ষ ও অপর পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটার আশংকা করছেন এলাকাবাসী।
স্কুল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার আওতায় চৌবাড়িয়া মালশিরা উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। মান্দা উপজেলার আওতায় চৌবাড়িয়া ঘাট মৌজায় ৪৬৫ নং দাগের ২০ শতক সম্পত্তি ১নং খাস খতিয়ান ভুক্ত চৌবাড়িয়া মালশিরা উচ্চ বিদ্যালয়ের নামে রেকর্ড।
স্কুলের ওই সম্পত্তির পেছনের সম্পত্তির মালিক মালশিরা গ্রামের শ্রী অমল চন্দ্র গত প্রায় ৩বছর আগে স্কুল কর্তৃপক্ষের সাথে সমঝোতা ও মৌখিক বিনীময়ের ভিত্তিতে স্কুলের ওই জায়গার কিছু অংশে দোকান ঘর করে ব্যবসা করে আসছিলেন।
অমর চন্দ্রের মালিকানাধীন মালশিরা মৌজায় জে-এল নং ১৮৪, খতিয়ান নং ৩১৮, হাল দাগ নং ৮১৯, ৮২০, ৮২১ পরিমান ৪শতক সম্পত্তি অমল চন্দ্র সম্প্রতি চৌবাড়িয়া বাজারের সোনালী ট্রেডার্সের মালিক মুন্টু সোনারের কাছে বিক্রি করেন। সোনালী ট্রেডার্সের মালিক মুন্টু সোনার ক্রয় মুলে মালিক হয়ে অমলের দোকানের উপরে নিজ নামের সাইন বোর্ড ঝুলিয়ে দেন।
তবে, (সাইনবোর্ডে মুন্টু সোনার পেছনের সম্পত্তির কথাই উল্লেখ করেছেন)। ক্রয় সুত্রে মালিকানা দাবি করে মুন্টু সোনারের সাইদ বোর্ড দেখে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কামারগাঁ ইউপি’র ১নং ওয়ার্ড সদস্য আলাউদ্দিনসহ স্কুলের প্রধান শিক্ষক ও সকল শিক্ষকসহ এলাকাবাসীকে সাথে নিয়ে সেখানে উপস্থিত হয়ে স্কুলের ওই সম্পত্তির উপর অমলের দোকানে তালা মেরে দোকানের পার্শে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এসময় অমল ও তার স্ত্রী শ্রীমতি দুলী রানী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিসহ শিক্ষকদেরকে প্রকাশ্যে বিভিন্ন প্রকার মামলায় জড়ানোর হুমকি প্রদান করেন। এনিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং রক্তক্ষয়ী সংঘর্ষেরমত পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে তানোর থানা ও মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকানের তালা খুলে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় ২ থানারই পুলিশ উভয় পক্ষকে প্রকার প্রকার সংঘর্ষে না জড়ানোর জন্য নির্দেশ দেন। ফলে সেখান থেকে যে যারমত চলে গেলেও উভয়ের মধ্যে উত্তজনা বিরাজ করছিলো।
এবিষয়ে চৌবাড়িয়া মালশিরা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কামারগাঁ ইউপি’র ১নং ওয়ার্ড সদস্য আলাউদ্দিন আলী বলেন, অমল ও তার স্ত্রী তাদের পেছনের সম্পত্তি স্কুর কর্তৃপক্ষের সাথে সমঝোতা ও মৌখিক বিনীময়ের মাধ্যমে স্কুলের এই সম্পত্তির উপর দোকান ঘর করে ব্যবসা করছিলেন।
তিনি বলেন. তারা তাদের নামীয় সম্পত্তি বিক্রি করেছেন কিন্তু তারা স্কুলের সম্পত্তি ছেড়ে দিচ্ছেন না। স্কুলের এই সম্পত্তি তারা দখলের চেষ্টা করছেন। এলাকাবাসীসহ সকলের সিদ্ধান্ত মোতাবেক ওই দোকানে তালা মারা হয়েছিলো প্রশাসনের নির্দেশে খুলে দেয়া হয়েছে।
তবে, বিষয়ে অমল ও তার স্ত্রী দুলী রানী সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।
এবিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, স্কুলটি তানোরের সিমানায় সেই সাথে অমলের বাড়ি ও তার নামীয় বিক্রি করা সম্পত্তিও তানোরের মধ্যে।
তিনি বলেন, যে সম্পত্তির দখল নিয়ে দ্বন্দের সৃষ্টি হয়েছে তা মান্দা উপজেলার মধ্যে। তিনি বলেন, সংঘর্ষ এড়াতে সেখানে তানোর থানা ও মান্দা থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলেও দাবি করেন ওসি।