লিবিয়ায় মানবপাচারকারিদের গুলিতে ২৬ জন বাংলাদেশী নিহতের ঘটনায় মানব পাচারকারী চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করায় র্যাব ১৪, সিপিসি ৩, ভৈরব ক্যাম্পের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন নিহতের পরিবারও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ভৈরব শাখার পক্ষ থেকে। ঐ ঘটনায় জড়িতসহ ভৈরবের সকল মানবপাচারকারি চক্রের বাকি সদস্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টিান্ত মূলক শাস্তির দাবী জানানো হয় মানববন্ধন থেকে। তারা বলেন খুব অল্প সময়ের মধ্যেই পাচারকারি দলের তিন সদস্যকে গ্রেফতার করায় র্যাবকে আমরা দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নিহতের পরিবারের লোকজন বলেন ছেলেদের মৃত্যুর বিচার পেতে বাকি পাচারকারিদেরও গ্রেফতার করতে র্যাবের প্রতি বিনিত অনুরোধ জানান।
উল্লেখ্য, লিবিয়ায় গত ২৮মে, পাচারকারী চক্রের গুলিতে ২৬ বাংলাদেশী নিহত হত্তয়ার ঘটনার প্রতিবাদে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ভৈরব শাখার আয়োজনে ভৈরবে মানব বন্ধন করেছে। আজ সকালে ভৈরব দুর্জয় মোড়ে এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে মানবধিকার কর্মী সহ নিহতদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
ভৈরব থানার পরিদর্শক বাহালুল খান বাহার বলেন, লিবিয়ায় ২৬ বাংলাদেশী হত্যা ঘটনায় মামলা হয়েছে আসামি ও কয়েক জন ধরা পরেছে। তাছাড়া করোনা সংক্রমন বৃদ্ধি পাত্তয়ায় যে কোন ঘন জমায়েত নিষিদ্ধ থাকায় জনসার্থে মানববন্ধন করতে দেত্তয়া হয়নি।