কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে দুই জন নিহত হয়েছে। শনিবার সকালে এই ঘটনা
ঘটে।
জানাযায়,ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুরে মেঘনা নদীর অববাহিকায় বাড়ী থেকে মো: সেলিম মিয়া (৩০)নামে এক কৃষক হেটে যাচ্ছিল তখন আকাশ কালো করে বৃষ্টি পড়ছিল। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে সে নিহত হয়। তার পিতার নাম মৃত হাসান আলী।
অপর দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরের ছয়সুতি ইউনিয়নের বড় ছয়সুতি এলাকায় একই সময়ে পিতা হারুনের সঙ্গে কালী নদীতে পুত্র মো:কামরুল (১২)মাছ ধরতে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় নিহত কিশোর কামরুলের বাবা হারুন আহত হন।