কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার অবহেলিত জনপথ হিসেবে পরিচিত হালিমপুর ইউনিয়ন। সেই ইউনিয়নের হালিমপুর উচ্চবিদ্যালয় ২০২০সনের এসএসসি পরীক্ষায় সমস্ত উপজেলার মধ্যে মানবিক বিভাগে ২জন জিপিএ-৫ ও বিজ্ঞান বিভাগে গোল্ডেন অ+ সহ ৩জন জিপিএ-৫ পেয়েছে। এ বিদ্যালয়ের পাশের শতকরা পাশের হার ৯১.০৪%। এই বিদ্যালয় থেকে ১৩৪জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১২২জন শিক্ষার্থী পাশ করেছে। গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে সরেজমিন গেলে গোল্ডেন অ+ সহ ৫জন পাস হওয়া মেয়ে শিক্ষার্থীর সঙ্গে আলাপ করা হয়। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে গোল্ডেন অ+ শিক্ষার্থী মুন্নি আক্তার সঙ্গে আলাপ করে জানা যায় তাদের পরিবারের ৩ ভাই বোনের মধ্যে সে সবার ছোট। তার পিতা মো: আতাউর মিয়া একজন কৃষক। দারিদ্রতার মধ্য দিয়ে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সর্ব প্রথমে তার মা সালমা আক্তার ও বিদ্যালয়ের শ্রেণী শিক্ষক জহিরুল ইসলাম সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন এ ফলাফল এর জন্য। তিনি বলেন, বিত্তবানরা এগিয়ে আসিলে তিনি তার স্বপ্ন ডাক্তার হওয়া পূরন হবে। নূসরাত জাহান মৌ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তার স্বপ্ন ম্যাজিস্ট্রেড হতে চান। নিম্রা আক্তার চৌতি ও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তার স্বপ্ন ও ডাক্তার হয়ে গরিব দু:খী মানুষের পাশে দাড়ানো। মানবিক বিজ্ঞান থেকে রাদিয়া ইসলাম ইউসাদ এ বছর জিপিএ-৫ পেয়েছেন। তার গ্রামের বাড়ি নগরভান্ডা। মাতা লুৎফুন্নাহার পিতা মো: রফিকুল ইসলাম। তিনি একজন আদর্শ শিক্ষক হতে চান। অনন্যা আক্তার এ বছর মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। তার গ্রামের বাড়ি সাতবাড়ীয়া তার পিতার নাম আবদুর সালাম। সে তার পরিবারের মধ্যে সবার ছোট। তার শ্রেণী শিক্ষক জহুরুল ইসলাম ও সহকারী প্রধান শিক্ষিকা মেহেরুন্নেছা বেগম তার ফলাফলের পেছনে অনেক পরিশ্রম করেছেন। তার ও ইচ্ছে একজন আদর্শ শিক্ষক হওয়া। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন শীল ও পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দিন বাচ্চু মিয়া গত বৃহস্পতিবার দুপুরে যায় যায় দিনকে জানান, বাজিতপুর নামিদামী স্কুল রয়েছে, যারা শতভাগ পাওয়া শিক্ষার্থীদের কে ভর্তি করে ও তাদের ফলাফল খুব একটা ভালো নয়। তাদের বিদ্যালয়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের নিয়ে ৯১.০৪% ফলাফল আশা ব্যঞ্জক বলে উল্লেখ করেন। তারা বলেন, তার বিদ্যালয়ের গোল্ডেন অ+ একজন শিক্ষার্থী ও ৪ জন জিপিএ-৫ শিক্ষার্থীর উচ্চ লেখাপড়ার জন্য যা সহযোগিতা করা দরকার পরিচালনা কমিটি ও স্কুল কর্তৃপক্ষ এগিয়ে আসবে বলে এই প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।