কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের ভাগুয়াকালী (নানশ্রী) মসজিদের পশ্চিম পাড়ার দিকে গত বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিট এ খুর্শিদ মিয়ার নির্দেশে ইয়াজুল, বজরুল, সহর উদ্দিন, কারীমুল্লা, আলী আকবর, আলীম উদ্দিন, সিরাজ, গোলেনা, রাবিয়া সহ ৪০-৫০ জন লোক ফাউজুল মিয়ার বাড়ীতে হামলা চালালে মহিলা সহ অন্তত ২৫জন আহত হয়েছে। আহতরা হলেন, খুর্শিদ মিয়া (৬৫), বজরুল (৩৫), সহর উদ্দিন (৫৫) তহুরা বেগম (৫৫), আবদুর রহমান (৪০), কারীমুল্লা (৪২), হালীম উদ্দিন (৩৫), গোলেনা (৪০), হাসনা বেগম (৩০), শফিকুল ইসলাম (১০), সবির উদ্দিন (৬০), সুমন মিয়া (২৫), আনোয়ার হোসেন (২৪), আজিজুল (২৩), সোহেল মিয়া (২২), আল- আমীন (৩০), দেলোয়ার হোসেন (২৩), হেলেনা আক্তার (৪০), সোহাগ মিয়া (১২), আম্বিয়া খাতুন (৫০), আঙ্গুরা বেগম (৩৬), সিরাজ উদ্দিন (২৮), লতিফ উদ্দিন (২৫) এদের মধ্যে শফিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যের ১০-১২জন কে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, খুর্শিদ মিয়া লোকজনেরা ফাইজুল মিয়ার লোকজনদেরকে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতার জেরে মারধর ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। খুর্শিদ মিয়ার লোকজনেরা তাদের লোকজন এর নিকট থেকে একটি মোবাইল সেট ও বাড়ীঘর ভেঙ্গে নগদ ১ লক্ষ টাকা নিয়ে গেছে। এই বিষয়ে নিকলী থানার ওসি সামসুল আলম সিদ্দিকি ঘটনা সত্যতা স্বীকার করেন।