দূর্নীতি মূক্ত রংপুর সিটি করপোরেশন গড়ে তোলার এই নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তব মূর্খ দেখাতে শুরু করেছেন জাতীয় পার্টি (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি রোববার রংপুর সিটি কর্পোরেশনের ড্রেন নির্মানের একটি কাজে কোটি টাকা অতিরিক্ত বিল দাখিল করায় সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত করেন। তার এই পদক্ষেপকে দূর্নীতি মূক্ত রংপুর সিটি করপোরেশন গড়ে তোলার প্রতিশ্রুতির বর্হিপ্রকাশ বলে মনে করছেন মহানগরীর সচেতন মহল।
জানাগেছে, রংপুর সিটি কর্পোরেশনের ড্রেন নির্মানের একটি কাজে কোটি টাকা অতিরিক্ত বিল দাখিল করেন রংপুর সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও এমজিএসপি’র কনসালটেন্ট মোঃ রায়হান কবীর। আর সেই বিলে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী।
এ ঘটনায় সহকারী প্রকৌশলী আবু সালেহ মোঃ জাফরসহ ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন রংপুর সিটি কর্পোরেশন। তদন্ত কমিটির প্রতিবেদন সত্যতা প্রকাশ পাওয়ায় রংপুর সিটি করপোরেশন নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও এমজিএসপি’র কনসালটেন্ট মোঃ রায়হান কবীরকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।
কিন্তু রংপুর সিটি করপোরেশন নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী ও এমজিএসপি’র কনসালটেন্ট মোঃ রায়হান কবীরকে কারণ দর্শানো নোটিশ প্রদান করা হলেও শুধু সহকারী প্রকৌশলী রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করায়, তদন্ত কমিটির প্রতি ক্ষোভ প্রকাশ করেন মহলটি।
তবে দূর্নীতিবাজদের বিরুদ্ধে এ ধরণের পদক্ষেপ গ্রহণ করে রংপুর সিটি কর্পোরেশনকে দূর্নীতি মুক্ত করার উদ্যোগ গ্রহন করায় মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফাকে অভিনন্দন জানান রংপুর করোনা প্রতিরোধ নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুসহ সচেতন মহলটি। এছাড়াও ঘটনার সাথে অন্যান্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মেয়র মোস্তফার প্রতি দাবী জানান মহলটি।