নওগাঁর সাপাহার উপজেলা সদরের জয়পুর গ্রামে টেলিভিশন দেখতে নিষেধ করায় পিতার উপর অভিমান করে নুশরাত জাহান টুনি(১৩) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে সোমবার রাতে ওই ছাত্রী পড়াশোনা বাদ দিয়ে বাসায় বসে টিভিতে স্টার জলশা দেখছিল। এ সময় তার বাবা ক্ষিপ্ত হয়ে মেয়ের হাত থেকে টিভি রিমোর্ট কেড়ে নেয়। এতে ওই ছাত্রী তার বাবার উপর অভিমান করে ঘর থেকে বেরিয়ে যায়। পরে রাত ১০টার দিকে সবার অজান্তে সে রান্না ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে গলায় ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে রাতেই থানার ওসি আবদুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এ বিষয়ে সাপাহার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত স্কুল ছাত্রী নুশরাত জাহান টুনি সদরের জয়পুর গ্রামের আবদুর রফিক এর মেয়ে বলে জানাগেছে।