তানোরে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় ১জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (১লা জুন) সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম আমিনুল ইসলাম (৩৪)। তিনি তানোর উপজেলার লালপুর গ্রামের কলিম কবিরাজের পুত্র। গত (৩১ মে) রোববার রাত ১০টার দিকে গোপান সংবাদের ভিতিতে তানোর থানার এসআই গোলাম মোস্তফা সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মদ্যপরত অবস্থায় তাকে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করেণ। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, মাদকদ্রব্য সেবন করে বাড়ির সামনে মাতলামি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে মদ্যপরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।