মুজিববর্ষ উপলক্ষে ছয় লাখ টাকা ব্যয়ে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে দৃষ্টিনন্দন নতুন একটি গেট নির্মাণ করা হয়েছে। গেটটিতে শোভা পাচ্ছে মুজিববর্ষের লোগো। এটি নির্মাণের ফলে ডিসি কার্যালয়ের সামনের সৌন্দর্য্য আরও বৃদ্ধি পেয়েছে। রোববার (৩১ মে) জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হক আনুষ্ঠানিকভাবে নতুন গেটটির উদ্বোধন করেন।
এ সময়অন্যদের মধ্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ শরিফুল হক, নজরুল ইসলাম, মো. কামরুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পারভেজ রায়হানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহীতে জেলা প্রশাসক হিসাবে হামিদুল হক যোগদানের পর এই গেট নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। জেলা প্রশাসকের তহবিলের ৬ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে।