বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ মে বিকেল ৩টায় ফকিরহাট আহম্মদ ডায়াগনষ্টিক সেন্টার এ- ক্লিনিক এবং ফকিরহাট শিশু ক্লিনিকের উদ্যোগে করোনা প্রতিরোধে জীবাণুনাশক চেম্বার এবং শরীরের তাপ মাত্রা মাপার ইনফারেড ডিজিটাল থার্মমিটার প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, ডায়াগনষ্টিক সেন্টার এ- ক্লিনিক এবং শিশু ক্লিনিকের চেয়ারম্যান সৈয়দ আমিনুল ইসলাম সানু, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বোরহান উদ্দিন বাবু, ম্যানেজার শেখ আকরাম হোসেন প্রমূখ।