রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মৃণাল চন্দ্র সরকার (৪৮) নামে এক গরু চোরকে গ্রেফতার করেছে। উপজেলার আলম বিদিতর ইউনিয়নের মন্ডলের হাট এলাকার মৃত শৈলান চন্দ্র সরকারের ছেলে মৃণাল।
থানা পুলিশ জানায়, মৃণাল দীর্ঘদিন থেকে গরু চুরির সাথে জড়িত তার বিরুদ্ধে থানায় গরু চুরির মামলা রয়েছে। মামলায় গ্রেফতার এড়াতে সে পলাতক ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানার কর্মকর্তা ইনচার্জ সুশান্ত কুমার সরকারের নেতৃত্বে এস আই এরশাদ আলম সঙ্গীয় ফোর্সসহ মৃণালকে তার বাড়ি থেকে আটক করে। এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার কর্মকর্তা ইনচার্জ সুশান্ত কুমার সরকার জানান, মৃণালকে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।