তারা সবাই লিবিয়া থেকে স্বপ্নের দেশ ইতালি যেতে এদেশ থেকে গিয়েছিল। সেখানে গিয়ে মানবপাচারকারীদের হাতে বন্দি হয়। সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনতে তারা অনেকেই বাড়ী-ঘর, জমি-জমা বিক্রি করে লিবিয়া যায় ইতালি যেতে। কিন্তু তারাসহ তাদের পরিবারের সব স্বপ্ন ভেংগে গেল। মানব পাচারকারীদের হাতে নিহত হলো তারা। এখন লাশের অপোয় রয়েছে পরিবারের সদস্যরা। প্রত্যেকের পরিবারে চলছে কান্নার মাতম। তাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। প্রতিবেশীরা শান্তনা দিলেও তাদের কান্না থামাতে পারেনি।
জানা গেছে নিহতরা প্রত্যেকে বাড়ীঘর জমিজমা বিক্রি করে ৫/৬ লাখ টাকা দালালকে দিয়ে লিবিয়ায় যায়। কথা ছিল লিবিয়ায় পৌঁছানোর পর তাদেরকে পরে সুবিধাজনক সময়ে সাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি পাঠানো হবে। কিন্তু তারা লিবিয়ায় পৌঁছলে সেখানে একটি দালাল চক্র একটি গুদামে বন্দি করে আরও টাকা দাবী করে। এদের মধ্য দুই একজন লিবিয়ায় কয়েকমাস কাজও করে। প্রবাসে যাওয়া সবাই দরিদ্র পরিবারের হওয়ায় কেউ পাচারকারীদের দাবী অনুযায়ী টাকা বাড়ী থেকে দিতে পারছিল না। তাদেরকে গুদামে বন্দি রোখে তিন বেলা খাবারও দেয়নি পাচারকারীরা। তাদেরকে করেছে নির্যাতন। এরইমধ্যে পাচারকারীরা কয়েকজনকে চাপ সৃষ্টি করে বাড়ীতে মোবাইল করে জানাতে বাধ্য করে টাকা না দিলে সবাইকে মেরে ফেলবে। এসব নিয়ে গত বুধবার তারা পাচারকারী দলের একজনকে মারধোর করে। এতে প্তি হয়ে লিবিয়ার মানবপাচারকারী চক্রের সদস্যরা বৃহস্পতিবার সকালে ঘটনাস্হল গুদামে এসে নির্বিচারে গুলি চালালে ৩০ জন নিহত ও কয়েকজন আহত হয়। ঘটনার পর পর পাচারকারীরা পালিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানতে পারে। খবর পেয়ে লিবিয়ার পুলিশ ঘটনাস্হলে এসে লাশ উদ্ধার করে। এরপর কি হয়েছে এখবর পরিবারের সদস্যরা জানেনা বলে জানায়। ভৈরবের জীবিত প্রবাসীরা এসব খবর তাদেরকে জানিয়েছে।
ভৈরব থানার কর্মকর্তা ইনচার্জ ( ওসি) মো. শাহিন জানান, ঘটনার খবর পাওয়ামাত্র নিহতদের ঠিকানা, পরিচয় সংগ্রহ করতে পুলিশ মাঠে নেমেছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কর্তৃপক্ষের কোনো নির্দেশনা আসলে আমরা সেভাবে কাজ করব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, ঘটনার খবর পেয়ে আমি প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানকে বলেছি খোঁজখবর নিয়ে নাম, ঠিকানা সংগ্রহ করতে। সরকার থেকে কোনো নির্দেশনা আসলে আমি সেভাবে ব্যবস্হা গ্রহণ করব।