ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে আয় ব্যয় সমান রেখেই ৯৮ লক্ষ ৪৩ হাজার ৮৪ টাকার বাজেট উপস্থাপন করেন ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর। শনিবার বেলা ১২ টার দিকে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে বাজেট অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য এবারের বাজেটে উন্নয়ন খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে ৬৬ লক্ষ ১২ হাজার টাকা। এবং সরকারী অনুদান সংস্থাপন খাত থেকে আয় ও ব্যয় ধরা হয়েছে ২১ লাখ ২৯ হাজার ৮৪ টাকা।
বাজেট উপস্থাপনের পর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্করের সভাপতিত্বে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদের সচিব আলতাফ হোসেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন নিয়ামতপুর ইউনিয়নের আ.লীগ সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ- সভাপতি ও সাবেক মেম্বর, নুরুল ইসলাম, আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবুল কাশেম, অত্র ইউনিয়নের মহিলা মেম্বর মনোয়ারা বেগম, গনি বিশ্বাস ও রিপন হোসেন প্রমুখ।
অনুষ্টানে ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রামপুলিশসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।