রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: আবদুল মালেকের সভাপতিত্বে
গোদাগাড়ী উপজেলা ও পৌর বিএনপি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামান করা হয়। সেই সাথে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুস সালাম সাওয়াল,পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গোলাম কিবরিয়া রুলু,পৌর যুবদল সভাপতি মাহবুবুর রহমান বিপ্লব,গোদাগাড়ী ইউনিয়নের সভাপতি মাহিদুর রহমান,মাটিকাটা ইউনিয়নের সেক্রেটারী আবদুল গণি মাষ্টার,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুদ্দীন বাবু,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান সহ বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ প্রমুখ।