ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৫শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিএনপি।
বৃহস্প্রতিবার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ও ৬নং ভাতুরিয়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে ড্যাবের মহাসচিব ডাঃ আব্দুস সালাম ও স্থানীয় বিএনপি’র আর্থিক সহযোগিতায় সামাজিক দূরুত্ব বজায় রেখে ৫শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে হরিপুর উপজেলা বিএনপি উদ্যোগে স্থানীয় নেতাকর্মীর ও ড্যাবের মহাসচিব ডাঃ আব্দুস সালামের নিজস্ব অর্থায়নে এ ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ঈদ সামগ্রী বিতরণ করার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসমাঈল হোসেন, কৃষক দলের সভাপতি হাফিজ উদ্দীন আহম্মেদ, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা পারভীন আক্তার, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজুয়ানুল হক বিশ্বাস মন্টু, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মাহাবুব আলম, ৬নং ভাতুরিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।