বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে উপজেলার অসহায়, দু:স্থ মানুষের মাঝে লাচ্ছা-সেমাই বিতরণ করা হয়েছে। বুধবার সকালে একযোগে ৪টি স্থানে এই ঈদ সামগ্রী বিতারণ করা হয়। উপজেলার রণবাঘা বাজারে সেমাই-লাচ্ছা বিতরণ করেন, সমাজ সেবক মোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছার রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাবু প্রমূখ।
এছাড়া দাসগ্রাম বাজারে ১০০জন হতদরিদ্র পরিবারের মাঝে জাকাতের টাকা বিতরণ করেন, বিএডিসি সার ডিলার এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও সমাজ সেবক কোরবান আলী। এদিকে পৌর শহরে ঈদ সামগ্রী বিতরণ করেছেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ¦ একেএম ফজলুল হক কাশেম। অপরদিকে ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে কুন্দার হাটে ঈদ সামগ্রী বিতরণ করেন, অত্র ক্লাবের সভাপতি মতিউর রহমান মুসা।