নিয়ামতপুরে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এর পক্ষ থেকে নভেল করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব জনিত কারণে নিয়ামতপুর উপজেলার ৮ টি ইউনিয়নে ২৮০ জন দুঃস্থ অসহায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী এবং কর্মহীন মানুষকে মাথা পিছু নগদ ৫০০ টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার উস্মুক্ত মঞ্চ প্রাঙ্গনে প্রধান অতিথি খেকে এ মানবিক সহায়তা তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, পাড়ইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, প্রমূখ ।