চলমান বৈশ্বিক সংকটে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় ৫ হাজার ত্যাগী, নির্যাতিত ও অসহায় কর্মহীন নেতা-কর্মীদের মাঝে পর্যাযক্রমে আর্থিক সহযোগিতা করার ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে বগুড়ার সান্তাহার পৌর শহরের মহিত তালুকদারের বাসভবনের সামনে নেতা-কর্মীদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার বিএনপির দায়িত্বপ্রাপ্ত গণমানুষের নেতা আলহাজ্ব আবদুল মহিত তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির আহ্বায়ক ও কাউন্সিলর মুজিবর রহমান, সান্তাহার পৌরসভার মেয়র ও বিএনপির নেতা আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু, বিএনপির নেতা রেজাউল ইসলাম তালুকদার লুদি, ইকবাল হোসেন, লায়ন ফরিদ আহম্মেদ, কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, শাকিল আলম, শহিদুল ইসলাম প্রমুখ। এ সময় তিনি সান্তাহার পৌর শহরে ৯ টি ওয়ার্ডের ২০০ শত নেতা-কর্মীদের মাঝে ২লক্ষ টাকা বিতরন করেন।
এ ব্যাপারে আলহাজ্ব আবদুল মহিত তালুকদার বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকায় পর্যায়ক্রমে ৫ হাজার ত্যাগী নেতা-কর্মীদের মাঝে নগদ অর্থ সহযোগীতা করছি।